ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১৭০ হাজার টন খাদ্যপণ্য নিয়ে ইউক্রেন ছাড়ল চার জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ৭ আগস্ট ২০২২
১৭০ হাজার টন খাদ্যপণ্য নিয়ে ইউক্রেন ছাড়ল চার জাহাজ
ছবি: সংগৃহীত

কৃষ্ণ সাগরের নিরাপদ সমুদ্রসীমা করিডোর দিয়ে ইউক্রেন থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে খাদ্যশস্য ও সূর্যমুখী তেলবাহী চারটি জাহাজ।

রোববার ওডেসা ও চরনোমর্স্ক বন্দর থেকে চারটি জাহাজ রওনা হয়।- খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলো বসফরাস প্রণালী পাড়ি দেবে। তুরস্কে পরীক্ষা শেষে দুটি হাজার দেশটিতে নোঙর করবে এবং বাকি দুটো ইতালি ও চীনের উদ্দেশে রওনা দেবে। আরেকটি খালি জাহাজ ইউক্রেনে পণ্য বোঝাইয়ের জন্য অনুমতি পেয়েছে।

Advertisement

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর ইউক্রেনীয় বন্দরগুলোতে লাখ লাখ টন খাদ্যশস্য আটকা পড়লে বিভিন্ন দেশে খাদ্য ঘাটতি ও খাদ্যদ্রব্যের মূল্য বাড়ার বিষয়টি দেখা দেয়। 

গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী কৃষ্ণ সাগরে নিরাপদ সমুদ্র করিডোরে কোনো জাহাজে আক্রমণ করবে না বলে আশ্বাস দেয় মস্কো। চুক্তিটি ১২০ দিন কার্যকর থাকবে। দুই পক্ষ রাজি হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। জটিল ব্যবস্থা হলেও আপাতত এটি কাজে আসছে।

ইউক্রেন বিশ্বের চতুর্থ খাদ্যশস্য রফতানিকারক দেশ। এ দেশ থেকে বিশ্বের ৪২ ভাগ সূর্যমুখী তেল উৎপাদন হয়। এছাড়া মোট ভুট্টার ১৬ শতাংশ এবং গমের ৯ শতাংশ উৎপাদন করে দেশটি। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর বিশ্বে গমের সবচেয়ে বড় রফতানিকারক রাশিয়া থেকেও পণ্যটির রফতানি কমে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!