ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় যুদ্ধবিরতির সম্মতি দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৮, ৭ আগস্ট ২০২২
গাজায় যুদ্ধবিরতির সম্মতি দিল ইসরায়েল
ফাইল ফটো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি করতে সম্মতি প্রকাশ করেছে দখলদার ইসরায়েল। শনিবার বিকেল থেকে এ যুদ্ধবিরতি হতে পারে।-খবর আল জাজিরার। 

সংবাদমাধ্যমটির সাংবাদিক ইউমনা আল সাঈদ গাজা থেকে এ খবরটি জানান।

মিশরের মধ্যস্ততাকারী টিম ও ইসলামি জিহাদ গ্রুপের সূত্রগুলোর বরাততে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, স্থানীয় সময় শনিবার বিকেল ৫টায় যুদ্ধবিরতি হতে পারে।

Advertisement

আল সাঈদ বলেন, ঘোষণার পর রাত ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে এখন পর্যন্ত ইসরায়েল বাহিনী গাজায় রকেট চালাচ্ছে।

তিনি আরো বলেন, অন্যান্য যুদ্ধের ইতিহাস থেকে জানা যায় যে, যুদ্ধবিরতির চুক্তির আগে অনেক লক্ষ্যবস্তুর জায়গায় মারাত্বকভাবে আঘাত করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: ফিলিস্তিন
লিংক সফলভাবে কপি হয়েছে!