বার্তা সংস্থাটির এক প্রতিবেদনে জানানো হয়, বোহাই সমুদ্রে চীনের সামরিক মহড়াটি আগামী ৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এছাড়া ইয়োলো সমুদ্রে আগামী ৭ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত মহড়া পরিচালনা করা হবে।
এর আগে, দফায় দফায় সতর্কের পরও যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ভূখণ্ডটির চারদিকে চারদিনের সামরিক মহড়া চালায় চীন।
.png)
১৯৪৯ সাল থেকে নিজেদের দ্বারা শাসন করা তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন অংশ মনে করে চীন। দেশটি বিচ্ছিন্ন দ্বীপকে একত্রিত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগের প্রতিজ্ঞাও করেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চীন শুক্রবার থেকে তাইওয়ান প্রণালীতে সবচেয়ে বড় সংখ্যা সামরিক বিমান ছেড়ে দেয়। এ সামরিক মহড়ার জবাবে তাইওয়ান আটটি জেট ছেড়ে সতর্ক করেছিল।