[ আন্তর্জাতিক ]
হঠাৎ কলকাতা বিমানবন্দরে নামলো ৯ যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত
হঠাৎ করে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে একাধিক যুদ্ধবিমানকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একসঙ্গে ৯টি যুদ্ধবিমানের দেখে অবাক হয়েছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে সারিবদ্ধভাবে রাখা যুদ্ধবিমানগুলো হচ্ছে কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)। কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ‘ব্ল্যাক ঈগলস।’
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ভয়ের কিছু নেই।
.png)
বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে আরো জানায়, জ্বালানি নিতে ও পাইলটদের বিশ্রামের জন্যই দক্ষিণ কোরিয়ার ঐ যুদ্ধবিমানগুলো কলকাতা বিমানবন্দরে নেমেছে।
যারা মূলত যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য এ যুদ্ধবিমান ব্যবহার করা হয়। কোরিয়ার এ ৯টি যুদ্ধবিমান ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে ইংল্যান্ড গিয়েছিল। ফিরতি পথেই তারা কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!