ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাদে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৬, ১১ আগস্ট ২০২২
চাদে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩
ফাইল ছবি

মধ্য আফ্রিকার দেশ চাদে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

বুধবার (১০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সেখানকার আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

চাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষায় অস্ত্র রাখেন।

Advertisement

চাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রুতা লক্ষ্য করা যায়। রাখালরা পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করে।

গুয়েরা প্রদেশের গভর্নর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী এনজামেনার সাত শ’ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন>> পেরুর প্রেসিডেন্টের বাড়িতে পুলিশের অভিযান

তিনি জানান, এক পর্যায়ে তারা পরস্পরের বিরুদ্ধে হামলায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এতে ১৩ জন নিহত ও ২০ জন আহত হন।

চাদে এ দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালের আগস্টে চাদের রাজধানীর দুই শ’ কিলোমিটার পূর্বে ভয়াবহ সংঘর্ষে ২২ জন প্রাণ হারান।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!