বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় এফবিআই।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ওহাইওর সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা করেন অস্ত্রধারী এক ব্যক্তি। এ সময় অ্যালার্ম বেজে উঠলে এফবিআইয়ের সশস্ত্র এজেন্টরা পদক্ষেপ নিলে পালিয়ে যায় অস্ত্রধারী।
.png)
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐ ব্যক্তি গাড়িতে পালানোর আগে একটি নেইল গান ফায়ার করেন এবং এআর-১৫ ধরনের রাইফেল উঁচিয়ে ধরেন।
এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র জানান, পুলিশ গাড়িটি ধাওয়া করে শহরের একটি এলাকায় গিয়ে থামায়। পুলিশ ঐ ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি। এরপর ঐ ব্যক্তি অস্ত্র তাক করলে পুলিশ গুলি চালায় এবং ঘটনাস্থলেই মারা যান অস্ত্রধারী।