ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিনিটে ১৭টি বোম্বাই মরিচ সাবাড় করে বিশ্বরেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ১২ আগস্ট ২০২২
মিনিটে ১৭টি বোম্বাই মরিচ সাবাড় করে বিশ্বরেকর্ড!
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার নাগা মরিচ বা বোম্বাই মরিচ ঝালের জন্য বিশ্বে বিখ্যাত। ভয়ংকর স্বাদের ফলটিকে ‘ঘোস্ট পিপার’ বা ভূত মরিচ বলে ডাকা হয়। সম্প্রতি এক মিনিটে ১৭টি ভূত মরিচ খেয়ে গিনেস বুকে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের গ্রেগরি ফস্টার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (জিডব্লিউআর) জানায়, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ফস্টার ২০২১ সালের নভেম্বরে এক মিনিটে ১৭টি বোম্বাই মরিচ খেয়ে রেকর্ড গড়েছিলেন। তবে তার স্বীকৃতি মিলেছে গত সোমবার।

জিডব্লিউআরের তথ্যমতে, বোম্বাই মরিচ বিশ্বের অন্যতম ঝাল মরিচ হিসেবে পরিচিত। এতে ১০ লাখ স্কোভিল (ঝাল পরিমাপের একক) রয়েছে। অর্থ্যাৎ এক মিনিটে প্রায় ১ কোটি ৭০ লাখ স্কোভিল ঝাল সহ্য করেছেন ফস্টার।

Advertisement

এক নোটে গিনেস কর্তৃপক্ষ জানায়, গ্রেগরি ফস্টার বরাবরই ঝালযুক্ত খাবার পছন্দ করেন, এমনকি বাড়িতে নিজেই মরিচের চাষ করেন। তিনি বছরের পর বছর নিজের ঝাল সহ্য করার শক্তি বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছেন। এজন্যই বিশ্বের সবচেয়ে ঝাল মরিচগুলো এখন নির্বিঘ্নে হজম করে ফেলতে পারেন তিনি।

ফস্টার বলেন, এ রেকর্ডের চেষ্টা ছিল আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ। দেখতে চেয়েছিলাম, আমি নিজেকে এবং অতিরিক্ত ঝাল মরিচের প্রতি আমার ভালোবাসাকে কতদূর নিয়ে যেতে পারি।

এর আগেও তিনি একটি বিশ্বরেকর্ডে নাম ফস্টার। ২০১৭ সালে দ্রুততম সময়ে তিনটি ক্যারোলিনা রিপার মরিচ খাওয়ার বিশ্বরেকর্ড গড়েন তিনি। এটি পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ, যার স্কোভিল প্রায় ২২ লাখ। মাত্র ৮ দশমিক ৭২ সেকেন্ডে ছয়টি ক্যারোলিনা রিপার মরিচ খাওয়ার রেকর্ডও রয়েছে তারই দখলে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!