[ আন্তর্জাতিক ]
আরব সাগরে ডুবন্ত ৯ ভারতীয়কে উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর
ফাইল ছবি
আরব সাগরে ডুবে যাচ্ছিল ভারতের একটি নৌযান। নৌযানের সঙ্গে ডুবতে বসেছিলেন সেখানে থাকা ৯ জন ভারতীয় ক্রুও। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া সেই ক্রুদের উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানায়, ভারতীয় ওই নৌযানটির নাম ‘জামনা সাগর’। ওই নৌজাহাজটি দুবাই যাচ্ছিল। তাতে মোট ১০ জন কর্মী ছিলেন। যাত্রাপথে হঠাৎ নৌযানটি ডুবে যেতে থাকে। এ সময় নৌযানটি থেকে ডিসট্রেস কল দেওয়া হয়। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে নির্দেশ দেয়। পরে তারাই নয় ভারতীয় কর্মীকে উদ্ধার করেন।
আরো পড়ুন>> মঞ্চে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে
.png)
কিন্তু আরো এক ক্রু নিখোঁজ থাকায় পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও দু’টি হেলিকপ্টার সেখানে পৌঁছায়। পরে ওই ক্রুর মৃতদেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তার মরদেহ পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া নয় ভারতীয় ক্রুকে নিয়ে পুনরায় দুবাইয়ের দিকে যাত্রা শুরু করে পাকিস্তানের ওই নৌজাহাজ।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!