বুধবার (৩ আগস্ট) বন্দরনগরীর গার্ডেন এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের গোলাবারুদ ডিপোর ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হওয়ার পাশাপাশি আরো দুইজন আহত হন।
.png)
নিহতের একজন হচ্ছে কনস্টেবল সাবির এবং শেহজাদ। এছাড়া আহত একজন হচ্ছে অস্ত্র ভাণ্ডারের ইনচার্জ ইনস্পেকটর সাঈদ। দেশটির পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় বোমা নিস্ক্রিয় দলকে ডেকে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্ত অনুসারে, পুলিশের কর্মকর্তারা বাইরে গ্রেনেড পরীক্ষার জন্য এর পিন খুললে এই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কেন অস্ত্র ভাণ্ডার থেকে বোমা বের করে আনা হয়েছে তার তদন্ত চলছে।
আরো পড়ুন>> তাইওয়ানে পেলোসির সফর নিয়ে যা বললো রাশিয়া
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পুলিশ কর্মকর্তারা চেক করার জন্য বাইরে নিয়ে যাওয়া গ্রেনেড থেকে পিন বের করার পর বিস্ফোরণটি ঘটে। দক্ষিণের উপ-মহাপরিদর্শক-জেনারেল আসিফ আইজাজ শেখ এ তথ্য জানিয়েছেন।
তবে অস্ত্র ডিপো থেকে কেন গ্রেনেড বের করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।