ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানের নিখোঁজ সামরিক হেলিকপ্টারের সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৬, ২ আগস্ট ২০২২
পাকিস্তানের নিখোঁজ সামরিক হেলিকপ্টারের সবাই নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে নিখোঁজ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)।

সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার উইং এক টুইটে জানায়, সব কর্মকর্তা ও সৈন্য মারা গেছেন। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল সারফরাজ আলী, দুইজন ব্রিগেডিয়ার জেনারেল, দুইজন মেজর ও একজন নায়েক রয়েছেন।

Advertisement

টুইটে জানানো হয়, খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তগুলোতে জানা গেছে। 

হেলিকপ্টারটি যখন বেলুচিস্তানের লাসবেলা শহরের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছিল তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়। 

এর আগে, জিও নিউজ জানায়, পাকিস্তানের কোয়েটার কর্পোরাল কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সারফরাজ আলী বন্যায় ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করছিলেন। নিখোঁজ ছয়জনের মধ্যে তিনি একজন। 

লাসবেলার সিনিয়র এসপি বলেন, আনুমানিক সাড়ে ১২ টার দিকে পুলিশ মোসাগোথের পাহাড়ের চূড়া থেকে হেলিকপ্টারটি উদ্ধার করে যা সাকরানের আব্বাস পুলিশ পোস্ট থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে রয়েছে। 

তিনি আরো বলেন, হেলিকপ্টারটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। পুলিশ সেখানে উদ্ধার তৎপরতা চলমান রেখেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!