ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সালমান রুশদির ওপর হামলাকারী কে এই হাদি মাতার?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ১৩ আগস্ট ২০২২
সালমান রুশদির ওপর হামলাকারী কে এই হাদি মাতার?
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অনুষ্ঠান মঞ্চে হামলার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠে তার ওপর ছুরি দিয়ে হামলা চালায় এক হামলাকারী। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে আটকে রাখার পর তাকে হেফাজতে নেয় পুলিশ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী হাদি মাতার নিউ জার্সির একজন বাসিন্দা। তার বয়স ২৪ বছর।

পুলিশ হেফাজতে থাকা হামলাকারীর বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি। রুশদির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর এ বিষয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে বলে জানা গেছে।

Advertisement

হাদি মাতারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে প্রাথমিকভাবে দেখা গেছে তিনি ‘শিয়া উগ্রবাদ’ এবং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) প্রতি সহানুভূতিশীল ছিলেন।

হাদি মাতার ও আইআরজিসির মধ্যে সরাসরি কোনও সংযোগ পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার ফোনে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির ছবি পাওয়া গেছে।

আরো পড়ুন>> বিশাল সমাবেশের ডাক দিলেন ইমরান খান

নিউইয়র্কের শতকা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সালমান রুশদি বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে যান। সেখানে তার চালানো হামলায় সালমান রুশদি ছাড়াও সাক্ষাৎকার গ্রহীতা হেনরি রেসি আহত হন। তবে রেসির মাথায় পাওয়া আঘাত গুরুতর নয়।

পুলিশের বিশ্বাস হাদি মাতার একাই এই ঘটনা ঘটিয়েছেন। তবে কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ব্যাকপ্যাক এবং ইলেক্টনিকস সামগ্রি জব্দ করেছে।

হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউতে বসবাস করেন। তার জাতীয়তা এবং কোনও অপরাধের কোনও রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবারের হামলায় গুরুতর আহত হওয়ার পর সালমান রুশদিকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরে এক বিবৃতিতে সালমান রুশদির এজেন্ট জানান, ভারতীয় বংশোদ্ভূত এই লেখক তার একটি চোখ হারাতে পারেন। এছাড়া তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন>> সৌদিতে শ্রম আইন পরিবর্তন, চাকরি বদলাতে পারবেন গৃহকর্মীরা

ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সালমান রুশদি ১৯৮১ সালে ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাস দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। শুধু যুক্তরাজ্যেই বইটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল।

১৯৮৮ সালে দ্য স্যাটানিক ভার্সেস উপন্যাস লেখার পর থেকে বছরের পর বছর প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন এই লেখক।

দ্য স্যাটানিক ভার্সেস রুশদির চতুর্থ উপন্যাস। এই বই লেখার জন্য রুশদিকে ৯ বছর আত্মগোপনে থাকতে হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!