ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনের কিন্ডারগার্টেনে ঢুকে ছুরি হামলায় তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৭, ৩ আগস্ট ২০২২
চীনের কিন্ডারগার্টেনে ঢুকে ছুরি হামলায় তিনজন নিহত
ছবি: সংগৃহীত

চীনের জিয়াংসি প্রদেশে একটি ক্যাপ ও মাস্ক পরে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ-পূর্ব অঞ্চলের আনফু বিভাগে এ ঘটনা ঘটে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪৮ বছরের হামলাকারী পলাতক রয়েছে।

Advertisement

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে আহত শিশুকে কোলে তুলে একটি অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। তবে আহত শিশুর বয়স জানানো হয়নি।

চীনের নাগরিকদের আগ্নেয়াস্ত্র কেনার কঠোর নিষেধাজ্ঞা থাকায় দেশটিকে গণহত্যার মতো অপরাধের পরিমাণ কম। তবে সম্প্রতি কয়েক বছরে গণহারে ছুরি হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে  শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু দেশটির কিন্ডারগার্টেন ও স্কুলের শিক্ষার্থীদের করা হয়েছে। এ ধরনের ঘটনাকে সমাজের দুর্বল প্রতিশোধ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত এপ্রিলে দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্টেনে এক লোকের হামলায় দুই শিশু নিহত হন। তখন ঐ হামলায় ১৭ জন আহত হয়েছিলেন। গত মাসেও সাইহাইয়ের একটি হাসপাতালে ছুরিকাঘাতের ঘটনায় চারজন নিহত হন। তবে আক্রমণকারীকে গুলি করে আটক করা সম্ভব হয়েছে।

তারও আগে, গত বছরের জুনে পূর্ব চীনের অ্যানকিং শহরে ফুটপাথে পথচারীদের ওপর হামলা চালায় একজন পথচারী। এতে ছয়জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছিলেন ১৪ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!