[ আন্তর্জাতিক ]
ইংল্যান্ডের আট এলাকায় দেখা দিল খরা
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের ইংল্যান্ডের আট অঞ্চলে খরা দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির একটি বিশেষজ্ঞ দল। চলতি বছর রাজ্যটির কয়েকটি অংশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাতের অভাবে সেখানে শুষ্ক অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। যার ফলে সম্প্রতি বিশেষজ্ঞদের এক বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের আট এলাকায় খরা ঘোষণা করলো ন্যাশনাল ড্রাউট গ্রুপ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, খরা ঘোষণা করা এলাকাগুলো হচ্ছে- ডেভন অ্যান্ড কর্নওয়াল, সোলেন্ট অ্যান্ড সাউথ ডাউনস, কেন্ট অ্যান্ড সাউথ লন্ডন, হার্টস অ্যান্ড নর্থ লন্ডন, ইস্ট অ্যাঙ্গিলা, টেমস, লিঙ্কনশায়ার অ্যান্ড নর্দাম্পটনশায়ার ও ইস্ট মিডল্যান্ডস।
এক নথিতে দেখা গেছে, পরিবেশ সংস্থা আগস্ট মাসে আরো দুটি এলাকায় খরা ঘোষণা করতে পারে। সেগুলো হচ্ছে ইয়র্কশায়ার ও ওয়েস্ট মিডল্যান্ডস।
.png)
দীর্ঘ শুস্ক আবহাওয়ার জন্য চার ধরনের জরুরি আবহাওয়া পরিস্থিতি ঘোষণা করে থাকে ইংল্যান্ড। এ মাসের শুরুতে বিশেষজ্ঞদের এক বৈঠকে প্রথম ধাপের জরুরি পরিস্থিতি ঘোষণা নিয়ে আলোচনা হয়। তবে এবার আরো এক ধাপ বাড়িয়ে দ্বিতীয় পর্যায়ের জরুরি অবস্থা খরা ঘোষণা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইংল্যান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!