ধারণা করা হচ্ছে, রোববার ভোরে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ঝড়টি পূর্ব দিকে যাওয়ার আগে উত্তর দিকে থাকবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাপানজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ভূমিধ্বসের আশঙ্কায় সেখানকার প্রধান শহর শিজুওকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৭২ হাজারের বেশি মানুষকে।
.png)
তবে এখনো কোনো হতাহতের খবর মেলেনি। যদিও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝুঁকি এড়াতে বাতিল করা হয় নিপ্পন এয়ারওয়েজের বেশ কিছু অভ্যন্তরীণ ফ্লাইট। ভারী বৃষ্টিপাতে কয়েক জায়গার বুলেট ট্রেনও ছেড়ে যেতে বিলম্ব হয়েছে।
তবে টোকিওতে রোববার ভোরে বৃষ্টিপাত কমার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় শিজুওকা ও টোকিও অঞ্চলে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে।
ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানে পূর্ব জাপানের কান্তো-কোশিন অঞ্চলে এবং টোহোকু অঞ্চলে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে।