[ আন্তর্জাতিক ]
অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে গুলিবর্ষণ, বন্দুকধারী আটক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিমানবন্দরে গুলিবর্ষণের অভিযোগে এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টার্মিনালের ভেতরে গুলির পর বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়। গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়েক ঘণ্টা বিমানবন্দর যাত্রীদের খুলে দেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর দেড়টায় এক ব্যক্তি বিমানবন্দরে গুলিবর্ষণ করেন। তার ছোড়া পাঁচটি গুলিতে বিমানবন্দরের জানালায় ছিদ্র তৈরি হয়েছে। পরে তাকে আটক করা হয়েছে।
.png)
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, চেক-ইন এলাকায় উপরের দিকে গুলি করেন ওঐ ব্যক্তি।
এসিটি জানায়, আটক ব্যক্তিকে কাস্টডিতে নেয়া হয়েছে। যে অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে তা উদ্ধার হয়েছে। তবে কেউ আহত হননি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!