ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন ফার্স্টলেডি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ১৭ আগস্ট ২০২২
মার্কিন ফার্স্টলেডি করোনায় আক্রান্ত
মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন- ফাইল ফটো

করোনার দুটি পূর্ণ ডোজসহ দুবার বুস্টার ডোজ নেয়ার পর মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত জিল বাইডেন পাঁচ দিন আইসোলেশনে থাকবেন।

মঙ্গলবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, জিল বাইডেনের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর তার স্ত্রী জিল বাইডেন করোনায় আক্রান্ত হলেন।

জিল বাইডেনের করোনা আক্রান্ত নিয়ে তার যোগাযোগ বিষয়ক পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানান, সোমবার ৭১ বছর বয়সী জিল বাইডেনের করোনা নেগেটিভ আসে। কিন্তু পরে তার ঠাণ্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়।

তিনি আরোবলেন, র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় জিল বাইডেনের করোনা নেগেটিভ এসেছিল। কিন্তু পরে পিসিআর পরীক্ষায় পজিটিভ আসে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন ফার্স্টলেডিকে মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিডের একটি কোর্স দিয়েছেন চিকিৎসক।

সাউথ ক্যারোলিনায় অবকাশ কাটানোর সময় জিল বাইডেনের করোনা শনাক্ত হয়। সেখানেএকটি ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!