ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টুইটারে সক্রিয় থাকায় সৌদি তরুণীর ৩৪ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ১৭ আগস্ট ২০২২
টুইটারে সক্রিয় থাকায় সৌদি তরুণীর ৩৪ বছরের জেল
সালমা আল-শেহাব- ছবি: সংগৃহীত

মাইক্রোব্লগিং সাইট টুইটারে সক্রিয় থাকায় এক সৌদি তরুণীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার টুইটারে অ্যাকাউন্ট থাকা, ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীদের টুইট অনুসরণ ও রিটুইটের  অভিযোগে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত তরুণীর নাম সালমা আল-শেহাব। তিনি যুক্তরাজ্যের লিডস ইউভার্সিটিতে পড়াশোনা করেন।

জানা গেছে, ৩৪ বছর বয়সি সালমা দুই সন্তানের মা। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে সৌদি আরবে ছুটিতে যান।

Advertisement

প্রাথমিকভাবে ‘জনসাধারণের মাঝে অস্থিরতা সৃষ্টি এবং নাগরিক ও জাতীয় নিরাপত্তাকে অস্থিতিশীল করার’ লক্ষ্যে একটি ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করার ‘অপরাধে’ সালমা আল-শেহাবকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সোমবার দেশটির আপিল আদালত নতুন সাজা ঘোষণা করে তাকে ৩৪ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তার ওপর ৩৪ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!