ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীকে অন্য নারীর সঙ্গে তুলনা করা অপরাধ: আদালত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৪, ১৭ আগস্ট ২০২২
স্ত্রীকে অন্য নারীর সঙ্গে তুলনা করা অপরাধ: আদালত
ফাইল ফটো

অন্য কোনো নারীর সঙ্গে তুলনা টেনে নিজের স্ত্রীকে বিদ্রুপ বা অসম্মান করাকে অপরাধের শামিল বলে উল্লেখ করেছেন একটি আদালত। 

সম্প্রতি ভারতের একটি বৈবাহিক মামলার শুনানি শেষে এ রায় দিয়েছে হাইকোর্টের ২ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

জানা গেছে, ঐ আদালতে স্বামীর বিরুদ্ধে নির্মমতার অভিযোগ এনে নিম্ন আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। মামলাটি আমলে নিয়ে তার ডিভোর্সের আবেদন মঞ্জুর করেন কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের যান অভিযুক্ত স্বামী। 

Advertisement

ঐ নারী আদালতে দেওয়া অভিযোগে জানান, তার স্বামী নিয়মিত তাকে অসম্মান করেন। এমনকি চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেন, কোনোভাবেই তিনি তার স্বামীর যোগ্য নয়। দেখতে, শুনতে এমনকী গুণের দিক দিয়েও তিনি যে তার স্বামীর চাহিদা মেটাতে অপারগ, তা বারবার বুঝিয়ে দিতেন ঐ ব্যক্তি।

এছাড়া অন্য মহিলাদের সঙ্গে তুলনা টেনে বারবার তাকে অপমান করা হতো বলেই নিম্ন আদালতে অভিযোগ জানিয়েছিলেন আবেদনকারী ঐ নারী। যার জেরে মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন তিনি।

ঐ নারীর বিবাহবিচ্ছেদের আবেদনটি মঞ্জুর করেন নিম্ন আদালত। নিম্ন আদালতের সেই রায় পুনর্বিবেচনা জন্য কেরালা হাই কোর্টের শরণাপন্ন হন স্বামী। আর সেই মামলার শুনানিতে আবেদনকারীকে তীব্র ভর্ৎসনা করেন হাইকোর্ট। 

বিচারপতিদের ডিভিশন বেঞ্চ বলেন, অন্য কোনো মহিলার সঙ্গে তুলনা টেনে অসম্মান, ধারাবাহিক বিদ্রুপ একরকম ভাবে মানসিক নির্যাতন বলেই গণ্য করা হবে। এমনকি সঙ্গীকে অযোগ্য বলে কথা শোনানোও একই রকম নির্যাতনের মধ্যে পড়বে বলেও সাফ জানিয়েছে আদালত।

আর সেক্ষেত্রে এ ধরনের মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করতেই পারেন স্ত্রী। আর তা গ্রহণও করবে আদালত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!