ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্রিমিয়ায় রুশ ঘাঁটির বিস্ফোরণে ইউক্রেনের হাত: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪, ১৮ আগস্ট ২০২২
ক্রিমিয়ায় রুশ ঘাঁটির বিস্ফোরণে ইউক্রেনের হাত: সিএনএন
ছবি: সংগৃহীত

রাশিয়ার সংযুক্ত উপদ্বীপ ক্রিমিয়ায় গত সপ্তাহে রুশ সামরিক ঘাঁটিতে তিনটি বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইউক্রেন।

ইউক্রেন সরকারের এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে সিএনএন। 

ইউক্রেন সরকারের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ক্রিমিয়ার পশ্চিম উপকূলের রুশ সামরিক বিমান ঘাঁটিতে তিনটি বিস্ফোরণে ইউক্রেনের হাত রয়েছে। এতে বিমান ঘাঁটির অনেক বিমান ধ্বংস হয়। 

Advertisement

সংবাদমাধ্যমকে এ তথ্য সরকারের পক্ষ থেকে নিষেধ থাকলেও সূত্র তা সিএনএন এর কাছে পাঠিয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সাকি বিমান ঘাঁটিতে বিস্ফোরণে রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। এতে ক্রিমিয়ায় ইউক্রেনের সামরিক সক্ষমতার প্রকাশ করা হয়েছে। 

৯ আগস্ট সাকি বিমান ঘাঁটিতে অন্তত সাতটি সামরিক বিমান বিধ্বংস করা হয়েছে এবং ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এক লোকও মারা যান। 

যদিও রাশিয়া সামরিক ঘাঁটিতে বিস্ফোরণকে দুর্ঘটনা বলছে, কিন্তু ইউক্রেন সেটি অস্বীকার করে তাদের প্রতিবেদনে নিজেদের সম্পৃক্তা যুক্ত করেছে। তবে বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। 

ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, যুদ্ধ ক্রিমিয়া দিয়ে শুরু হয়েছে, যুদ্ধ ক্রিমিয়া দিয়েই শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!