রাতে খারকিভে রাশিয়ার হামলা, নিহত ৬
ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে বুধবার রাতে রাশিয়ার হামলায় ছয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। এ হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
স্থানীয় গভর্নরের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলায় ছয়জন নিহত ও ১৬ জন আহতকে ঘৃণিত ও নিন্দনীয় বলেছেন জেলেনস্কি।
.png)
জেলেনস্কি বলেন, বুধবার রাতে রাশিয়ার হামলায় ফ্ল্যাটের ব্লক একেবারে বিধ্বস্ত হয়েছে যা অন্যায় ও শক্তিহীন আগ্রাসন। টেলিগ্রাম অ্যাপে জেলেনস্কি লিখেন, আমরা ক্ষমা করব না, আমরা প্রতিশোধ নেবোই।
খারকিভের মেয়র ইগোর তেরেগোভ টেলিগ্রামে বলেন, শহরের উত্তরাংশের হামলার ফলে একটি ভবনের আগুন লাগে।
জেলেনস্কির মিডিয়া টিম একটি হামলার ভিডিও শেয়ার করেছে, যেখানে জ্বলন্ত ভবনের বাইরে জরুরি সেবা প্রতিষ্ঠানের কর্মীরা জড়ো হয়েছেন। ঐ ভিডিওতে একজন বলছিলেন, অনেক লোক এখনো নিখোঁজ রয়েছেন।
ঐ অঞ্চলের গভর্নর অলেগ সাইনেহাবব টেলিগ্রামে জানান, সালটিভকা জেলার হামলায় মৃত্যুর সংখ্যা ছয় ও আহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
নিজেদের সার্বভৌমত্বের হুমকি রুখতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর পর খারকিভ শহর দখলের চেষ্টা করেছিল রুশ বাহিনী। কিন্তু শহরটি দখল করতে ব্যর্থ হয়। তবে এবার ইউক্রেনর পূর্ব ও দক্ষিণে, খারকিভের দিকে আবার নজর দিয়েছে রাশিয়া। এতে খারকিভের ওপর আকাশ পথে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।