ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় কী কারণে সেনা পাঠাচ্ছে চীন?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩১, ১৭ আগস্ট ২০২২
রাশিয়ায় কী কারণে সেনা পাঠাচ্ছে চীন?
ছবি: সংগৃহীত

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। ইউক্রেনে ব্যয়বহুল যুদ্ধ সত্ত্বেও দেশের অভ্যন্তরে সামরিক মহড়ার আয়োজন করছে রাশিয়া। এ মহড়ায় অংশ নিতে সেনা পাঠাচ্ছে চীন। এতে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং অন্যান্য দেশের সেনারাও থাকবে। খবর রয়টার্সের। 

বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাশিয়ায় সেনা মহড়ার সঙ্গে বর্তমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

Advertisement

এর আগে, গত মাসে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ‘ভস্তোক’ (পূর্ব) প্রতিপাদ্যে সেনা মহড়ার ঘোষণা দিয়েছিল মস্কো। মহড়ায় বিদেশি সেনারা উপস্থিত থাকবে জানালেও রাশিয়া ওই সময় অংশগ্রহণকারী দেশগুলোর নাম জানায়নি।

রয়টার্স জানায়, ইউক্রেনে ব্যয়বহুল যুদ্ধ সত্ত্বেও দেশের অভ্যন্তরে সামরিক মহড়ার আয়োজন করছে রাশিয়া। সর্বশেষ মস্কো এ ধরনের মহড়া চালিয়েছিল ২০১৮ সালে। ওই সময় চীনও মহড়ায় অংশ নেয়।

এদিকে চীন বলছে, চলমান দ্বিপাক্ষিক বার্ষিক সহযোগিতার অংশ হিসেবে তারা রাশিয়ায় মহড়ায় যাচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে ব্যবহারিক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করাই মহড়ার লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চীন-রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!