ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৮, ১৮ আগস্ট ২০২২
চীনে বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৬
ছবি: সংগৃহীত

চীনের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অন্তত ৩৬ জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, বুধবার রাত থেকে পশ্চিমাঞ্চলীয় কাংহাই প্রদেশের ৪ লাখ ৩ হাজারের বেশি জনসংখ্যা অধ্যুষিত স্বায়ত্তশাসিত দাতোং হুই অ্যান্ড তু এলাকায় হঠাৎ করে ভারি বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ে বন্যা এবং ভূমিধস দেখা দেয়।

তুমুল বৃষ্টিপাতের ফলে নদীগুলোর গতিপথ বদলে যায় আর তাতে একাধিক গ্রাম ও শহর ভেসে যায়। বন্যায় ৬ হাজার দুইশর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি

Advertisement

দুর্যোগ মোকাবেলায় ১৬০টির বেশি যান ও দুই হাজার জনের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে স্থানীয় সরকার।

আরো পড়ুন>> ১০০ নাতি-নাতনির মুখ দেখলেন নারী

চলতি বছরের জুন থেকেই চীনকে দাবদাহ, রেকর্ড বন্যার মতো চরমভাবাপন্ন আবহাওয়াজনিত পরিস্থিতির সঙ্গে লড়তে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

এসব দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে দেশটির সরকার। চীনের অর্থনীতি ও সমাজের ওপর চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব ক্রমেই বাড়ছে, বলেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চীন বন্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!