ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, তিন সন্তানকে নিয়ে বিষপান স্বামীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ১৯ আগস্ট ২০২২
প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, তিন সন্তানকে নিয়ে বিষপান স্বামীর
ছবি: প্রতীকী

পরকীয়া প্রেমিকের সঙ্গে সৌদি আরব পালিয়ে গেছেন স্ত্রী। তাই শোকে-দুঃখে তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন স্বামী। এ ঘটনার পর মারা গেছেন তিনি। তবে বেঁচে গেছে তার তিন সন্তান। যদিও তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সম্প্রতি ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলার পিএইচ কলোনিতে এ ঘটনা ঘটেছে। বেঁচে যাওয়া তিন সন্তান এখন বেঙ্গালুরু একটি হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ জানিয়েছে, সামিউল্লার স্ত্রী সাহেরা বানু স্বামী ও তার বাবা-মাকে কিছু না বলে তাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে সৌদি আরবে চলে যান। সাহিরা সৌদি আরবে গৃহপরিচারিকা হিসেবে নিযুক্ত ছিলেন।

Advertisement

আরো পড়ুন>> ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি চীনের

পরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলেন সাহিরা। এসময় প্রেমিকের সঙ্গে বিভিন্ন স্থানে দারুণ সময় কাটানোর দৃশ্য দেখান তিনি। সাহিরা তার স্বামীকে প্রেমিকের সঙ্গে থাকার ভিডিও দিয়ে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করেন। সামিউল্লাহ কান্নাকাটি করে তাকে ফিরে আসার জন্য অনুরোধ করার পরেও বাড়ি ফিরেনি সাহিরা।

সামিউল্লাহ তার তিন সন্তানকে বলেছিলেন যে তাদের মা কখনই ফিরে আসবেন না এবং এরপর তাদের বিষ দেন। পরে নিজেও বিষপান করেন। হাসপাতালে নেয়ার পথেই সামিউল্লাহর মৃত্যু হয়।

সূত্র: সিয়াসাত ডেইলি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!