সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া বড়জোড়ার শালগাড়ায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, ২০১৭ সালে শালগাড়া গ্রামের বাসিন্দা রাখি বাগদির সঙ্গে আউসগ্রামের অভিরামপুরের প্রদীপ বাগদির বিয়ে হয়। বিয়ের পর দম্পতির একটি সন্তান হয়। তার বয়স এখন তিন বছর। কিন্তু হঠাৎ রাখি বাগদি শালগাড়া গ্রামেরই সুরেশ বাউরির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামী তার স্ত্রীর সম্পর্কটি জানতে পরেন। তাইস্ত্রীর সেই পরকীয়া প্রেমিকের সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের ব্যবস্থা করেন। এরপর স্ত্রীর বিয়ে দিয়ে নিজ বাড়ি আউসগ্রামে ফিরে যান তিনি।
.png)