ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধে মারা যাবে ২০০ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২১, ২০ আগস্ট ২০২২
ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধে মারা যাবে ২০০ কোটি মানুষ
ফাইল ফটো

নানা কারণে বিভিন্ন সময় বিরোধে জড়িয়ে থাকা পাকিস্তান ও ভারতের মধ্যে সীমিত আকারের পারমাণবিক যুদ্ধ বিশ্বে খাদ্য ঘাটতি সৃষ্টি করতে পারে। এমনকি দুই দেশের এ যুদ্ধ ব্যাপক মৃত্যুর মতো বিপর্যয়কর পরিণতি সৃষ্টি করতে পারে।

যুক্তরাষ্ট্রের রুটগার্স ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত গবেষণায় এটির পূর্বাভাস মিলেছে। নেচার ফুড নামের একটি জার্নালে গত সোমবার (১৫ আগস্ট) এটি প্রকাশিত হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়, যদি বিশ্বে পারমাণবিক মজুদের তিন শতাংশেরও কম বিস্ফোরণ দেখা দেয়, তবে দু’বছরের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ মারা যেতে পারে।

Advertisement

গবেষকদের আশঙ্কা, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক সংঘাতের সম্ভাবনা প্রবল। কারণ উভয় দেশের মধ্যে চারবার যুদ্ধ হয়েছে এবং ব্যাপক সীমান্ত বিরোধ রয়েছে।

একটি কাল্পনিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেখা যায়, এ ধরনের পারমাণবিক যুদ্ধে যদি পাকিস্তান ও ভারত পরস্পর ১০০ কিলোটন নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করে, তবে দক্ষিণ এশিয়ার প্রায ১২ কোটি ৭০ লাখ মানুষ বিস্ফোরণ, আগুন এবং বিকিরণের কারণে তাৎক্ষণিক মারা যাবে।

গবেষণায় উল্লেখ করা হয়, এতে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে ভেঙে পড়বে এবং কৃষি ও মৎস্য থেকে পাওয়া ক্যালোরির পরিমাণ ৪৭ শতাংশে নেমে আসবে, দেখা দেবে দুর্ভিক্ষ। যার প্রভাবে বিশ্বব্যাপী মারা যাবে ২০০ কোটি মানুষ। একইভাবে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পারমাণবিক যুদ্ধে মারা যেতে পারে বিশ্বের প্রায় ৫০০ কোটি মানুষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!