চীনের ইয়াংজি নদীতে পানির স্তর নেমে যাওয়ায় দৃশ্যমান হলো পুরনো সভ্যতার এ চিহ্ন। খরার কারণে উদ্বেগ তৈরি হলেও পুরাকীর্তির সৌন্দর্য উপভোগ করছেন অনেকে।
পাথুরে দ্বীপ। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াংজি নদীতে মিলেছে এই মূর্তি। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদীটি এখন শুকিয়ে যাওয়া এক জলাশয়ে পরিণত হয়েছে। তাই তলদেশে দৃশ্যমান হচ্ছে পুরোনো ঐতিহ্য।
.png)
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , মিং ও কিং রাজত্বের সময় এগুলো তৈরি হয়েছিল। পুরনো সভ্যতার নিদর্শন দেখতে নদী তীরে আসছেন বহু মানুষ।
চীনের বিভিন্ন স্থানে চলছে তীব্র তাপদাহ। কোথাও কোথাও তাপামাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। একদিন আগেই ঘোষণা করা হয়, জাতীয় খরা সতর্কতা।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চংকিংয়ের ৩৪ কাউন্টির ৬৬টি নদী শুকিয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, সাধারণ বর্ষা মৌসুমের তুলনায় এবার ৬০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে অঞ্চলটিতে।
এদিকে তীব্র খরায় ইউরোপের অনেক নদীও শুকিয়ে গেছে। দৃশ্যমান হচ্ছে ডুবে থাকা সম্পদ। সম্প্রতি অন্যতম দীর্ঘ নদী দানিয়ুবের পানির স্তর নেমে যাওয়ায় সার্বিয়া অংশে বেরিয়ে আসে ২য় বিশ্বযুদ্ধের সময়কার ২০টির বেশি জার্মান যুদ্ধজাহাজ।
এছাড়া স্পেনে প্রাগৈতিহাসিক পাথরবৃত্ত আর জার্মানিতে নদীর তলদেশে পাওয়া গেছে হাঙ্গার স্টোনস।