ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ইরানি জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ২৩ আগস্ট ২০২২
সিরিয়ায় ইরানি জেনারেল নিহত
ফাইল ফটো

সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিরিয়ায় একটি অভিযানে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি।

স্থানীয় সময় রোববার আবুল ফজল আলিজানি নিহত হন। তবে তিনি  কীভাবে নিহত হয়েছেন বা কারা হামলা চালিয়েছে সে বিষয়টি খবরে নিশ্চিত করা হয়নি।

Advertisement

ইরান বলছে, তারা দামেস্কের আমন্ত্রণে সিরিয়ায় তাদের বাহিনী মোতায়েন করেছে এবং শুধুমাত্র উপদেষ্টা হিসেবেই তাদের সদস্যরা সেখানে কাজ করছেন।

এর আগে, মার্চে ইরানি বিপ্লবী গার্ডস জানায়, সিরিয়ায় ইসরায়েলি হামলায় তাদের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সে সময় ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। এ অপরাধের মূল্য দিতে হবে বলে হুমকি দেওয়া হয়।

গত কয়েক বছরে দফায় দফায় সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে সরকারি স্থাপনার পাশাপাশি ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!