ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিক মোটা বলে ছেড়ে যান প্রেমিকা, এরপর যা ঘটলো...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৬, ২৩ আগস্ট ২০২২
প্রেমিক মোটা বলে ছেড়ে যান প্রেমিকা, এরপর যা ঘটলো...
ছবি: সংগৃহীত

নয়াদিল্লির বাসিন্দা এক যুবকের নাম প্যাভি। টিকটকে ভিডিও তৈরি করেন। নেটমাধ্যমে বেশ জনপ্রিয়। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে তার প্রেমিকা চলে যান। অবশ্য ভেঙে পড়েননি প্যাভি। নেন নতুন চ্যালেঞ্জ।

উপযুক্ত জবাব দিতে কাজ শুরু করেন প্যাভি। মাত্র ১ বছরেই বদলে ফেলেন নিজেকে। ১৩৯ কেজি ওজন থেকে তিনি এখন ৬৯ কেজির স্মার্ট ও ফুরফুরে যুবক। তার প্রশংসাও করছেন অনেকে।

Advertisement

প্যাভি জানান, সম্পর্কের শুরুতে তার ওজন স্বাভাবিকই ছিল। পরে নানা কারণে ধীরে ধীরে বাড়তে থাকে শরীরের আকার। প্যাভির ওজন যখন ১৩৯ কেজি, তখন সম্পর্কে ইতি টানেন প্রেমিকা। এত মোটা মানুষের সঙ্গে থাকা যায় না বলে তার অভিযোগ ছিল।

তিনি বলেন, এর আগে ওজন কমানোর কথা যে মনে হয়নি, তা নয়। কিন্তু এ ঘটনার পর জেদ চেপে বসে। শুরু হয় ওজন কমানোর লড়াই। দিন-রাত জিমে পড়ে থাকতাম। সেই সঙ্গে কঠোর ডায়েট। 

প্যাভি আরো বলেন, দীর্ঘ ১ বছরের চেষ্টা ও নিরলস পরিশ্রমে ৭০ কেজি ওজন কমান প্যাভি। আগে ‘ট্রিপল এক্সএল’ সাইজের কাপড় পরতে হলেও এখন ‘এল’ দিয়েই দিব্বি কাজ চালিয়ে নিতে পারেন।

আমাকে এখন দেখার পর সাবেক প্রেমিকা নিশ্চিত আফসোস করবেন বলেও এক প্রতিক্রিয়ায় জানান প্যাভি।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: প্রেমিক
লিংক সফলভাবে কপি হয়েছে!