ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রেলস্টেশনে রকেট হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬, ২৫ আগস্ট ২০২২
ইউক্রেনে রেলস্টেশনে রকেট হামলা, নিহত ২২
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি রেলস্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন। হামলায় দেশটির চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে।

হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলা চালিয়েছে রাশিয়া। 

তবে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। 

Advertisement

জেলেনস্কি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনে হামলার বিষয়টি জানতে পেরেছেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নেয়ার সময়েই এ হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, এভাবেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রস্তুতি নিল রাশিয়া। ট্রেনের চারটি বগিতে আগুন লেগে যায়। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!