ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে স্থল-আকাশপথে হামলা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ২৩ আগস্ট ২০২২
ইউক্রেনে স্থল-আকাশপথে হামলা করছে রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের বিভিন্ন শহরে  হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে বারবার হামলার জন্য পরস্পরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন।

ইউক্রেন অভিযোগ করছে, বিদ্যুৎকেন্দ্রের আশাপাশে আরো সৈন্য মোতায়েন করছে মস্কো। একইসঙ্গে সামরিক সরঞ্জাম মজুদ করা হচ্ছে।

Advertisement

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার অভিযানের পরই  জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখলে নেয় রুশ বাহিনী। 

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা সেনা জড়ো করছে না। উপরন্তু  বিদ্যুৎকেন্দ্রে ড্রোন ব্যবহার করে হামলা করছে ইউক্রেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!