ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চ্যাট না করায় কিশোরীকে গুলি করল তিনজন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ২৭ আগস্ট ২০২২
চ্যাট না করায় কিশোরীকে গুলি করল তিনজন
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যাট না করায় এক কিশোরীকে গুলি করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লির সঙ্গম বিহার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৬ বছর বয়সী ঐ কিশোরীকে তিনজন মিলে গুলি করে। এর মধ্যে ববি ও পাবন নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনার পরিকল্পনাকারী আরমান আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ যুবকের সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা বন্ধ করে দিয়েছিল ঐ কিশোরী।

একজন পুলিশ কর্মকর্তা জানান, গত ২ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঐ কিশোরীর সঙ্গে যোগাযোগ ছিল আরমান আলীর। ছয় মাস আগে মেয়েটি তার চ্যাটের উত্তর দেওয়া বন্ধ করার পরে তিনি হামলার পরিকল্পনা করেছিলেন।

Advertisement

পুলিশ জানায়, ঐ কিশোরী স্কুল থেকে বাড়িতে ফেরার সময় গুলি করা হয়। ভুক্তভোগী এখন শঙ্কামুক্ত রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!