ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ২৭ আগস্ট ২০২২
ইউক্রেনে রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের যোদ্ধা নিহত
ফাইল ফটো

ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে আসা এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

এতে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়ে ছিলেন ঐ মার্কিন নাগরিক। তবে, তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে মার্কিন নিউজউইক ম্যাগাজিনে প্রথম এ মৃত্যুর খবর ছাপা হয়েছিল। তবে শুক্রবার এ তথ্য নিশ্চিত করলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!