ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ন্যাটোয় যোগ দেওয়া থেকে সরে আসলেও ইউক্রেনে যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩২, ২৭ আগস্ট ২০২২
ন্যাটোয় যোগ দেওয়া থেকে সরে আসলেও ইউক্রেনে যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া
দিমিত্রি মেদভেদভ - ফাইল ছবি

পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগদানের সিদ্ধান্ত থেকে ইউক্রেন সড়ে আসলেও রাশিয়া এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদভ।

শুক্রবার (২৬ আগস্ট) টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগেই মস্কো পরিষ্কার জানিয়েছিল, তারা ন্যাটোয় ইউক্রেনীয়দের সদস্যপদ মেনে নেবে না।

Advertisement

একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদভ বলেন, উত্তর আটলান্টিক জোটে (ন্যাটো) অংশগ্রহণ থেকে সরে আসা এখনো অত্যাবশ্যক, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য এটি আর যথেষ্ট নয়।

তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি ইউক্রেনকে ‘নব্য নাৎসিদের হাত থেকে মুক্ত’ করতে চান। তবে কিয়েভ ও পশ্চিমাদের দাবি, এটি ইউক্রেন আক্রমণের জন্য পুতিনের ভিত্তিহীন একটি অজুহাত মাত্র।

আরো পড়ুন>> গণধর্ষণের অভিযোগে দুই বিএসএফ সদস্য গ্রেফতার

সাক্ষাৎকারে মেদভেদভ বলেছেন, হিমারস মাল্টিপল রকেট লঞ্চারের মতো ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো এখন পর্যন্ত বড় কোনো হুমকি তৈরি করেনি। তবে সেই পরিস্থিতি বদলে যেতে পারে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রগুলো দূরবর্তী নিশানায় আঘাত করতে সক্ষম। এর মানে হলো, যখন এ ধরনের ক্ষেপণাস্ত্র ৭০ কিলোমিটার উড়ে যায়, তখন এক জিনিস। কিন্তু যখন ৩০০ থেকে ৪০০ কিলোমিটার যাবে, তা অন্য জিনিস। তখন এটি রাশিয়ার জন্য সরাসরি হুমকি হয়ে উঠবে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!