ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২১, ২৫ আগস্ট ২০২২
ক্ষেপণাস্ত্র হামলায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের দিনেপ্রপেট্রভেস্ক অঞ্চলের চ্যাপলিন রেলস্টেশনে রাশিয়ার ক্ষেপণান্ত্র হামলায় ২২০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ সময় ইউক্রেনের ১০টি সামরিক সরঞ্জামের ইউনিট ধ্বংস করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে সিএনএন। তবে মন্ত্রণালয়ের দাবির প্রেক্ষিতে তথ্যটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র চ্যাপলিন রেলস্টেশনে আঘাত হানলে ২০০-এর বেশি ইউক্রেনের সেনা নিহত হন। তাদের ১০টি সামরিক সরঞ্জামের ইউনিট বিধ্বস্ত হয়েছে।

Advertisement

এদিকে, ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিনে দেশটির চ্যাপলিন স্টেশনে রাশিয়ার হামলায় ২৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন শিশু রয়েছেন। এ দিনই ইউক্রেনে রাশিয়ার অভিযানের ছয়মাস পূর্ণ হয়। 

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, চ্যাপলিনের রেলস্টেশনে অগ্রগামী একটি সামরিক দলের ওপর ইস্কান্দার নামক ক্ষেপণাস্ত্রের আঘাত হানায় ইউক্রেনের সেনাবাহিনীর রিজার্ভ করা ২০০ সৈন্য নিহত হয়েছে। একইসঙ্গে দোনবাসের দিকে অগ্রসরমান ১০টি সামরিক সরঞ্জামের ইউনিট ধ্বংস করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!