[ আন্তর্জাতিক ]
ভিয়েতনামে বারে আগুনে পুড়ে ১২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভিয়েতনামের একটি কারাওকে বারে আগুন লেগে অন্তত ১২ জনের মৃত্যু ও ৪০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার রাতে দক্ষিণ ভিয়েতনামের বারটিতে এ আগুন লাগে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
.png)
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাতে শিল্প উৎপাদন কেন্দ্র বিন ডুয়ং প্রদেশের একটি জনাকীর্ণ কারাওকে বারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ৯টায় তিনতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার বারে আগুন লাগে। এক পর্যায়ে সেটি ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৪০ জনকে আন ফু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, রাতে আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। গ্রাহক ও বারের কর্মীদের অনেকেই দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফিয়ে বের হতে গিয়ে আহত হন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!