এর আগে, গত সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিয়াচুন প্রদেশে এ ভয়াবহ ভূমিকম্পে হয়। ঐ ভূমিকম্পে প্রান্তিক অঞ্চলের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যানুযায়ী, শক্তিশালী এ ভূমিকম্প সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীর পর্যন্ত আঘাত হানে।
.png)
উল্লেখ্য, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।