ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন প্রতাপ দমাতে বিশ্বমঞ্চে আসছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২২
মার্কিন প্রতাপ দমাতে বিশ্বমঞ্চে আসছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট!
ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব থেকে প্রায় এক হাজার দিন বিচ্ছিন্ন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বিশ্বমঞ্চে আবার আগমন করছেন তিনি। চলতি সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক বিশ্বে একটি দৃশ্যমান বিকল্প শক্তি প্রদর্শন হবে।

ক্রেমলিনের তথ্যানুযায়ী, ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর প্রথমবার আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। সেখানে যে কয়েকটি সমঝোতা সাক্ষর হবে সেগুলোকে যুক্তরাষ্ট্রের প্রতাপ দমনের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে বিবেচিত হবে।

চীন ও রাশিয়ার এ বৈঠকের আয়োজন করছে চীনের প্রতিষ্ঠিত নিরাপত্ত জোট, যেটি একটি বহুমুখী বিশ্ব গঠন করতে চায়। উজবেকিস্তানে এবারের জোটের বৈঠক হচ্ছে। 

Advertisement

সম্মেলনে যাওয়ার আগে শি জিনপিং বুধবার কাজাকাস্তানে বিরতি নেবেন। সেখানে নয় বছর আগের নেয়া বেল্ট, রাস্তার বাণিজ্য ও অবকাঠামো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন চুক্তিতে সই করবেন। 

চীনের বহুমুখী বিশ্ব গঠনের বৈদেশিক নীতি তখনই আসল যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন মিত্রদের নিয়ে গঠিত সাতটি দল বেজিংয়ের ঋণ প্রদানের সক্ষমতা কমাতে নিম্ন আয়ের দেশগুলোতে অর্থায়নের ঘোষণা করে।

এখন পুতিন ও শি’র যৌথ প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপের ভয় এবং হুমকি ব্যতিরেখে চীন তার সুবিধা বিশ্বব্যাপী বিস্তার লাভ করতে পারবে। আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে চীনের নেতা শি জিনপিং উজবেকিস্তানের বিষয়টি তুলে ধরবেন যাতে তাকে তৃতীয়বার পার্টির প্রধান করা হয়।

রিসার্চ ফার্ম চায়নার সহ-প্রতিষ্ঠাতা ট্রেই ম্যাকআর্ভার বলেন, শি জিনপিং পশ্চিমাকেন্দ্রীক বিশ্ব সম্পর্ককে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। তার এ চেষ্টা বিশ্ব ও চীনের অনুকূলের জন্য তিনি বিভিন্ন দল ও প্রতিষ্ঠানকে উৎসাহ প্রদান করছেন। পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে শি ইউক্রেনে রুশ অভিযানের সমর্থন হিসেবে পরিষ্কার বার্তাও দেবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!