ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওড়ার সময়ই প্লেনে ধরলো ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫০, ১৪ সেপ্টেম্বর ২০২২
ওড়ার সময়ই প্লেনে ধরলো ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা
ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাস্কটের বিমানবন্দর থেকে কেরালার কোচির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি শুরু করে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৯-৪৪২। রানওয়েতে চলার সময় হঠাৎই প্লেনের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। 

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (ডিজিসিএ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় প্লেনে চার শিশুসহ ১৪১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। ঘটনার পর দ্রুত সবাইকে উদ্ধার করা হয়।

Advertisement

কর্তৃপক্ষ আরো জানায়, এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটির একটি ইঞ্জিনে ত্রুটি চিহ্নিত করা গেছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প প্লেনের ব্যবস্থাও করা হয়।

কয়েক মাস আগেই কেরালার কালিকট (কোঝিকোড়) থেকে এয়ার ইন্ডিয়ার দুবাইগামী প্লেনে মাঝ আকাশে আগুন ধরে। জরুরিভিত্তিতে প্লেনটি মাস্কট বিমানবন্দরে অবতরণ করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!