ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরান কাউকে ভয় করে চলে না: প্রেসিডেন্ট রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২২
ইরান কাউকে ভয় করে চলে না: প্রেসিডেন্ট রাইসি
ফাইল ফটো

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, তার দেশ কাউকে ভয় করে চলে না। কিরগিজস্তানের সমনকন্দ শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগদানের অবকাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে এ কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। খবর সিনহুয়ার।

ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করার ক্ষেত্রে ব্যর্থতার জন্য আমেরিকা ও ইউরোপের পক্ষগুলোর কঠোর সমালোচনা করেন ইরানি প্রেসিডেন্ট।

রাইসি বলেন, আমেরিকায় যত হঙ্কারই দিক না কেন, ইরান কখনো তার চাপের মুখে মাথা নত করবে না। সবধরনের শত্রুতা সত্ত্বেও ইরানকে থামানো যায়নি এবং ইরানকে থামানো যাবে না। ইরান তার উন্নয়ন ও অগ্রগতি ধারা অব্যাহত রাখবে।

Advertisement

সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য পদ পাওয়ার ব্যাপারে ইরানকে সহযোগিতা করায় চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট রাইসি। এছাড়া উদীয়মান গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট ব্রিকসে ইরানের প্রবেশের ক্ষেত্রে ভূমিকা রাখায় চীনকে ধন্যবাদ জানান তিনি।

ইরান ও চীনের মধ্যে যে ২৫ বছর মেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতামূলক কৌশলগত চুক্তি সই হয়েছে তারও প্রশংসা করেন ইব্রাহিম রাইসি।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের স্বাধীন অবস্থানের প্রশংসা করেন। ইরান এবং চীনের মধ্যকার সম্পর্ককে কৌশলগত বলে আখ্যা দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে যাই ঘটুক না কেন ইরানের সঙ্গে এ সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!