ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পর্ন দেখেন সৌদি আরবের ৯২ শতাংশ নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১০, ১৮ সেপ্টেম্বর ২০২২
পর্ন দেখেন সৌদি আরবের ৯২ শতাংশ নারী!
ছবি: প্রতীকী

রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের ৯২ শতাংশ নারী পর্ন দেখেন বলে দাবি করেছেন দেশটির এক চিকিৎসক। তার এ দাবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব - এর প্রতিবেদন অনুযায়ী, জেদ্দায় সৌদি সংক্রামক রোগ সোসাইটির প্রধান নিজার বাহবেরি নামের এক চিকিৎসক এক রোটানা গাল্ফ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১৪ সালে যখন তিনি প্রথম এই বিষয়ে তথ্য সংগ্রহ করা শুরু করেছিলেন, তখন তিনি দেখতে পান কেবল ২৩ শতাংশ সৌদি নারী বছরে অন্তত একটি পর্নগ্রাফিক ভিডিও দেখেন।

এরপর তিনি বলেন, ‘তবে যখন আমি ২০১৯ সালে জরিপটি পুনরায় করি তখন তিন হাজার নারীর মধ্যে ৯২ শতাংশই পর্ন দেখেন বলে জানতে পারি।’

Advertisement

ওই চিকিৎসক আরো বলেন, এটা জানার পর অবিবাহিত পুরুষদের সেমিনারে গিয়ে আমি তাদেরকে বলি যে- সহবাস বা সঙ্গম বিষয়টি কিভাবে জানেন এ নিয়ে আপনি আপনার স্ত্রীকে এখন আর দোষারোপ করতে পারেন না। কারণ এই বিষয়টি এখন যে কেউ চাইলেই দেখতে পারেন।

তবে সৌদি নারীদের নিয়ে তার এ মন্তব্য রক্ষণশীল সৌদি রাজ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। কেননা সেখানে বিবাহ বহির্ভূত যৌন কার্যকলাপের বিরুদ্ধে কঠোর সামাজিক এবং ধর্মীয় নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার বিরুদ্ধে একটি হ্যাশট্যাগও চালু করেছে।

আরো পড়ুন>> গুগল থেকে হঠাৎ ব্যক্তির অ্যাকাউন্টে এলো ২ লাখ ৫০ হাজার ডলার!

তবে এসবের জবাবে ওই চিকিৎসক এক টুইট বার্তায় বলেছেন, কাউকে অপমান করা বা আঘাত দেয়ার জন্য এমনটা করেননি এবং তিনি কেবল গবেষণার ফলাফল প্রকাশ করেছেন। আর এর উদ্দেশ্য ছিল- আগের তুলনায় পর্নগ্রাফির সহজলভ্যতা প্রকাশ করা।

বাহবেরি বলেন, ‘তিন হাজার নারীকে আমি প্রশ্ন করেছিলাম যে- আপনি কি জীবনে কখনো পর্ন ক্লিপ দেখেছেন? এবং তার উত্তরে ৯২ শতাংশই হ্যা বলেন।’ তিনি আরও বলেন, ‘তার মানে এই নয় যে, পুরো সমাজেই এটা হচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!