[ আন্তর্জাতিক ]
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে সংঘাত, নিহত বেড়ে ৩১
ছবি: সংগৃহীত
কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট হিজাববিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৩১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান হিউম্যানস রাইটস (আইএইচআর)।
এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান মাশা আমিনি। ঠিকমতো হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে তাকে ইরানের ‘নৈতিকতা পুলিশ’ গ্রেফতার করেছিল।
পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন কোমায় থাকার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর পর তার জন্মস্থান কুর্দিস্থানে বিক্ষোভ শুরু হয়। যা এখন ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
.png)
আইএইচআর জানায়, অন্তত ৩০টি স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, শুধুমাত্র বুধবার রাতে মাজানদারান প্রদেশের আমল নামক স্থানে ১১ জন ও বাবল নামক স্থানে ছয়জন নিহত হয়েছেন। তাছাড়া তাবরিজ শহরেও একজনের মৃত্যুর খবর জানিয়েছে সংস্থাটি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!