[ আন্তর্জাতিক ]
হারিকেন ইয়ানের আঘাতে অন্ধকারে কিউবা
ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকার দেশ কিউবাতে আঘাত হেনেছিল হারিকেন ইয়ান। যার ফলে পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে পড়েছে দেশটি। মঙ্গলবার কিউবার সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে কিউবা উপকূলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেন ইয়ান। এতে একজনের মৃত্যুর পাশপাশি বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিদ্যুৎ সংকটের ফলে সারাদেশের এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
.png)
দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, বর্তমানে হারিকেন ইয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। বুধবার রাতে ফ্লোরিডার পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে এটি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!