ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে ১৭ জনের ‍মুত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ২৮ সেপ্টেম্বর ২০২২
চীনে রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে ১৭ জনের ‍মুত্যু
প্রতীকী ছবি

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি রেস্টুরেন্টে আগুন লেগে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ আগুনে দগ্ধ হয়েছেন আরো তিনজন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে পোস্ট করা এক বিবৃতিতে স্থানীয় সরকার জানায়, চাংচুন শহরের একটি খাবারের দোকানে স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগে।

বিবৃতিতে বলা হয়, দমকলকর্মীরা ‘ঘটনাস্থলে দ্রুত পৌঁছে’ বিকেল ৩টার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

চীনে প্রায়শই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। দেশটিতে ভবন নির্মাণের নীতিমালা ঠিকমত না মানা ও অনুমোদনবিহীন ভবন নির্মাণের কারণে আগুন লাগে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!