ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোভিয়েত ইউনিয়ন গড়তে চায় না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২২
সোভিয়েত ইউনিয়ন গড়তে চায় না রাশিয়া
ছবি: সংগৃহীত

গণভোটের রায়ের ভিত্তিতে ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ভূখণ্ডে অন্তর্ভুক্তিকে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন গড়ার পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

১৯৯১ সালে রিপাবলিক অব সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে ইউক্রেন ভুখণ্ড হিসেবে গুরুত্বপূর্ণ ছিল।

Advertisement

বক্তব্যের সময় পুতিন পশ্চিমা রাষ্ট্রগুলোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। কারণ ইউক্রেনে অভিযান চালানোর পর ইউক্রেনকে সহায়তা করতে পশ্চিমারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞাকে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ বলে অভিযোগ করছেন পুতিন। এটি রাশিয়াকে দুর্বল করার চেষ্টাও বলেন তিনি।

পুতিন বলেন, পশ্চিমা সমাজ আমাদের স্বাধীন হিসেবে দেখতে চায় না। তারা আমাদের একদল দাস হিসেবে দেখতে চায়। তাদের রাশিয়ার প্রয়োজন না হলেও আমাদের রাশিয়া প্রয়োজন আছে।

এদিকে, ইউক্রেনের চার অঞ্চলের মানুষ চিরজীবন রাশিয়ার নাগরিক থাকবেন বলে জানিয়েছেন পুতিন। রাশিয়ার নাগরিক হতে দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝজিয়ার মানুষদের অন্তবর্তী অধিকার রয়েছে বলে জানান তিনি। কারণ এই চার অঞ্চলের মানুষ কিয়েভ সরকার দ্বারা অমানবিক সন্ত্রাসীর শিকার হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!