ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপোরিজ্জিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫১, ৬ অক্টোবর ২০২২
জাপোরিজ্জিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের জাপোরিজ্জিয়া শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে দুই নারী নিহত এবং পাঁচজন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন।

টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার। 

তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্রগুলোর বেসামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলকারীরা। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলায় ইউক্রেনের নিয়ন্ত্রিত ভবনে আগুন ধরে যায়।

Advertisement

জাপোরিজ্জিয়ার ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তেভ বলেন, হতাহতের সংখ্যা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।  ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

উল্লেখ্য, গণভোটের ভিত্তিতে জাপোরিজ্জিয়াসহ ইউক্রেনের আরো চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছে রাশিয়া। এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করছে পশ্চিমা দেশগুলো। অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে লড়াই অব্যাহত রেখেছে ইক্রেনের সেনাবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!