দেশটির কর্তৃপক্ষের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান থানিমু জানান, ভয়াবহ বন্যার মধ্যে নৌকাডুবির ঘটনায় ১০ জন মৃত্যু হয়েছে। আরো নিখোঁজ রয়েছেন ৬০ জন। ঐ নৌকায় ৮৫ জন যাত্রী ছিলেন।
.png)
থিকম্যান থানিমু আরো জানান, নাইজেরিয়ার সেনাবাহিনীর সামরিক বিপর্যয় দল উদ্ধার কাজে তৎপরতা চালাচ্ছে।
আনামব্রা রাজ্যের গর্ভনর চোকওমা চার্লস সলোডো বলেন, জাহাজের ১০ জন পানিতে ডুবে মারা গেছেন। জাতীয় জরুরি সংস্থার প্রধান জানান, ১৫ জনকে শনিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।