ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে বন্যার্তবাহী বাসে আগুনে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১৩ অক্টোবর ২০২২
পাকিস্তানে বন্যার্তবাহী বাসে আগুনে ১৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বন্যার্তদের বহনকারী বাসে আগুন লেগে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ১০ জন। ব

বুধবার রাতে বন্দর শহর করাচির সিন্ধুপ্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ন্যার পানি নেমে যাওয়ার পর বাড়িতে ফেরার সময় ঐ জায়গায় বাসটিতে আগুন লাগে।

Advertisement

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো বলেন, মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত সিন্ধুপ্রদেশের দাদু জেলার কিছু লোক নিজেদের বাড়িতে ফেরার সময় বাসে আগুন লেগে ১৭ যাত্রীর মৃত্যু হয়েছে। দগ্ধ ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঐ বাসটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিল।

পুলিশ বলছে, বাসে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাসের পেছনের অংশে ছড়িয়ে আগুন পড়লে তা পুরো বাসটিকে গ্রাস করে ফেলে।

সূত্র- রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!