ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ১৪ অক্টোবর ২০২২
সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত
ছবি: সংগৃহীত

সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সাবমেরিনচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের নৌ পারমাণবিক প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করছে। ধারণা করা হচ্ছে, ভারতের এ সাবমেরিন থেকে  চীন বা পাকিস্তানে হামলা চালানো সম্ভব।

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ক্ষেত্রে সব অপারেশনাল ও প্রযুক্তিগত বিষয় যাচাই হয়েছে। মেরিনচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আগের নির্ধারিত পরিসরে চালানো হয়েছে ও বঙ্গোপসাগরের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়।

Advertisement

এর আগে পানির নিচে পন্টুন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ভারত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!