ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুরস্ককে গ্যাস বিক্রির হাব করার প্রস্তাবে এরদোগানের ‘হ্যাঁ’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ১৫ অক্টোবর ২০২২
তুরস্ককে গ্যাস বিক্রির হাব করার প্রস্তাবে এরদোগানের ‘হ্যাঁ’
এরদোগান ও পুতিন- ফাইল ফটো

তুরস্কে আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এ প্রস্তাবকে স্বাগত জানালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করতে দেশটিতে এ বিতরণকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন পুতিন। এরইমধ্যে দুই দেশের সরকারকে যত দ্রুত সম্ভব নিজ নিজ নির্মাণ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেন দুই প্রেসিডেন্ট।

এ সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্কে বিতরণকেন্দ্র প্রতিষ্ঠায় সবচেয়ে উপযুক্ত জায়গা বের করতে একসঙ্গে কাজ করবে দুই দেশের জ্বালানি কর্তৃপক্ষ।

Advertisement

নর্ড স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপের দেশগুলোতে এতদিন গ্যাস সরবরাহ করতো। তুরস্কে প্রতিষ্ঠিত সম্ভাব্য এ বিতরণকেন্দ্রকে তার বিকল্প সরবরাহ লাইন হিসেবে ব্যবহার হবে।

এরদোগান জানান, উত্তর-পশ্চিম তুরস্কের থ্রাচে অঞ্চলে এ বিতরণকেন্দ্র প্রতিষ্ঠা করা হতে পারে, যা গ্রিস ও বুলগেরিয়া সীমান্তে অবস্থিত।

এরদোগান বলেন, তুরস্ক ও রাশিয়ার সংশ্লিষ্ট পক্ষকে একসঙ্গে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এরদোগান বলেন, তুরস্কে আগে থেকে একটি জাতীয় গ্যাস বিতরণকেন্দ্র রয়েছে, তবে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক বিতরণকেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

কাজাখস্তানের আস্তানা শহরে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার অবকাশে গত বৃহস্পতিবার পুতিন ও এরদোগান রুদ্ধদ্বার বৈঠক করেন। ঐ বৈঠকে প্রাকৃতিক গ্যাসের নতুন বিতরণকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দেন পুতিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!