ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
রোববার মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাদের হামলায় আরো তিনজন আহত হয়েছেন।
.png)
হাসপাতালের সূত্রের বরাতে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, নিহত ব্যক্তির নাম মোজাহিদ আহমাদ দাউদ (৩১)। তার বাড়ি কারাওয়েত বনি হাসান শহরে।
পশ্চিম তীরের রামাল্লাহ এলাকার ইতিশহারী হাসপাতালে দাউকে আনা হয়। অনেক চেষ্টার পর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ইসরায়েলি সেনারা বলছে, কারাওয়েত বনি হাসান শহরে শনিবার দাঙ্গা সৃষ্টি করে ফিলিস্তিনিরা। তখন সেনারা সেখানে গুলি চালায়।